বরিশালের বাকেরগঞ্জে সরকারী বিধি না মানা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী পাওয়ায় ও পণ্যের দাম বেশী নেওয়ায় বিভিন্ন মুদি মনোহারী ও পাইকারি চালের দোকানীকে ১ লক্ষ ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জুন) দুপুরে বাকেরগঞ্জের পৌরসভা ও বোয়ালিয়া বাজারে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক, সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অনুপমা দেবনাথ ও উপজেলা খাদ্য পরিদর্শক ইমদাদুল হক।
ভ্রাম্যমাণ আদালত প্যাদা স্টোর ২০ হাজার,ফকির স্টোর ২০ হাজার,নির্মল স্টোর ২০ হাজার, বশির স্টোর ২০ হাজার,আফজাল স্টোর ৫ হাজার,খোকন স্টোর ৫ হাজার, ভাই ভাই স্টোর ৫ হাজার হাজার বিসমিল্লাহ স্টোর ৫ হাজার ও জয় মিষ্টান্ন ভান্ডার কে ১ হাজার টাকা জরিমানা করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাজুল হক ইত্তেফাককে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের নির্দেশনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন,১৯৫৬ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
