একই পরিবারের ৫ সদস্যের আত্মহত্যা

আপডেট : ০৭ জুন ২০২২, ১২:৪১

ভারতের বিহারে একটি পরিবারের পাঁচ সদস্য ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (৫ জুন) বিহারের সমস্তিপুর এ ঘটনা ঘটে। পুলিশের মনে করছে, অভাবের কারণেই তারা আত্মহত্যা করেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মেয়ের বিয়ের জন্য এক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন মনোজ। কিন্তু সেই ঋণ শোধ করতে পারছিলেন না। এ নিয়ে মনোজকে প্রায় চাপ দিতেন ওই ব্যক্তি। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো। ঘটনার কয়েক দিন আগে মনোজের দুই মেয়ের মধ্যে এক মেয়ে স্বামীকে নিয়ে বাপের বাড়ি আসে।

ঘটনার দিন মনোজের মেয়ে স্বামীকে নিয়ে অন্য একটি ঘরে শুয়েছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন পাশের ঘরের দরজা খোলা এবং পরিবারের পাঁচজন ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, আর্থিক অনটন থেকে মুক্তি পেতে আত্মহ্ত্যার পথ বেছে নিয়েছেন তারা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানায় পুলিশ। 

ইত্তেফাক/এএইচপি