অল্পের জন্য সংঘর্ষ এড়ালো রুশ-মার্কিন যুদ্ধজাহাজ

আপডেট : ০৮ জুন ২০১৯, ০০:৩৯

পশ্চিম প্রশান্ত মহাসাগরে অল্পের জন্য সংঘর্ষ এড়িয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধজাহাজ। এজন্য দুই দেশ একে অপরকে দায়ী করছে। রুশ রণতরী অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ ও মার্কিন গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস চ্যান্সেলোরসভিলের মধ্যে এই সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়েছিল। রাশিয়া দাবি করেছে, মার্কিন রণতরী তাদের যুদ্ধজাহাজের ৫০ মিটারের মধ্যে চলে আসে। বিপদ এড়াতে তারা জরুরি পদক্ষেপ নেয়। তবে রুশ দাবি নাকচ করে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের মুখপাত্র ক্লেটন ডস রাশিয়ার এই কান্ডকে অনিরাপদ ও অপেশাদারিত্ব বলে উল্লেখ করেছেন। তিনি রুশ বিবৃতিকে অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেন। -বিবিসি