লন্ডনের একটি বাসে দুই সমকামী নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ৩০ মে রাতে এই হামলার ঘটনা ঘটলেও গতকাল জানাজানি হয়। কামডেন শহরে মেলানিয়া গোমোনেতা ও তার সঙ্গী ক্রিস একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। এরই মধ্যে একদল কিশোর তাদের একে অপরকে চুমু খেতে বলেন। কিন্তু তারা এতে আপত্তি জানান। এরপরই তাদের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় ১৫ থেকে ১৮ বছর বয়সী চার কিশোরকে আটক করা হয়েছে। গোমোনেতা জানিয়েছেন, এর আগে তাকে মৌখিকভাবে নানা কথা বলা হয়েছে। কিন্তু এই প্রথম শারীরিক আক্রমণের শিকার হলেন। এই ঘটনায় দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে। -বিবিসি
