১৫ জুন পুরোপুরি প্রস্তুত হচ্ছে পদ্মা সেতু 

আপডেট : ০৮ জুন ২০২২, ০৯:৪৭

পদ্মা সেতু চালুর জন্য পুরোপুরি প্রস্তুত অবস্থায় রাখা হচ্ছে আগামী ১৫ জুনের মধ্যে। সে লক্ষ্যেই দ্রুত কাজ এগিয়ে চলেছে। সেতুর সব কাজই এখন শেষের দিকে। এখন চলছে শেষ পর্যায়ের খুঁটিনাটি কাজ। সেতুতে চলছে রোড মার্কিং, ম্যুরাল ও নাম ফলক স্থাপন এবং ওজন স্টেশনসহ নানা ফিনিশিংয়ের কাজ। ব্লাক টপে চলছে সাদা রঙের মার্কিং। এছাড়া দ্রুত গতিতে এগিয়ে চলেছে সেতুতে রেলিং স্থাপন ও টোল প্লাজা প্রস্তুতের কাজও।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পদ্মা সেতু এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তিনি সুধী সমাবেশস্হল, ম্যুরাল ও নামফলকের কাজ পরিদর্শন করেন। পরে জাজিরা প্রান্েতর সার্ভিস এরিয়া-২ সভাকক্ষে দীর্ঘ বৈঠক করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকার উদ্দেশে প্রকল্প এলাকা ত্যাগ করেন। এ সময় অনুষ্ঠানের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। এই সভায় পদ্মা সেতুর দায়িত্বশীল কর্মকর্তারা ছাড়াও মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এদিকে প্রতিদিনই ল্যাম্পপোস্টে বাতি জ্বালিয়ে ট্রায়াল দেওয়া হচ্ছে। সেতুর সবগুলো ল্যাম্পপোস্টের বাতি জ্বালিয়ে ট্রায়ালের কাজ আমাগী ১৫ জুনের মধ্যে শেষ হবে। পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুর শেষ পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলেছে।

এদিকে ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে শরীয়তপুরে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত সোমবার বিকালে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সভায় এসব কথা জানান শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান। তিনি জানান, শরীয়তপুর বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হবে। প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে। ভিডিও চিত্রে দেখানো হবে পদ্মা সেতুর আদ্যোপান্ত। 

ইত্তেফাক/কেকে