কাশিমপুর কারাগারে বন্দিদের মাঝে বালিশ ও টেলিভিশন বিতরণ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২৩:৫৯

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারাবন্দিদের মাঝে বালিশ ও টেলিভিশন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কারাভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। এসময় কাশিপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, জেলা কারাগারের সিনিয়র জেল সুপার নেছার আহমেদ, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান, ডেপুটি জেলার মো. তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।  কারা মহাপরিদর্শক বলেন, কারা ইতিহাসে প্রথম বন্দিদের মাঝে বালিশ বিতরণ করা হলো। আগে প্রত্যেক কারাবন্দি তিনটি কম্বল পেতেন, যার একটি বালিশ হিসেবে ব্যবহূত হতো।