খাদ্যসংকট নিয়ে রাশিয়ার বক্তব্য

আপডেট : ০৯ জুন ২০২২, ১০:২৮

তুরস্কের উপস্থিতিতে রাশিয়া জানিয়েছে, কৃষ্ণসাগর দিয়ে তারা ইউক্রেনের খাদ্যশস্য আফ্রিকায় পাঠাতে দেবে। ওই রাস্তায় তারা কোনো বাধা সৃষ্টি করেনি বলেও বুধবার (৮ জুন) দাবি করেছে রাশিয়া।

তুরস্কের আঙ্কারায় উপস্থিত রাশিয়ার প্রতিনিধি জানিয়েছেন, বন্দর এলাকা থেকে ইউক্রেনকে মাইন সরিয়ে নিতে হবে। ওই করিডোর রাশিয়া খাদ্যশস্য নিয়ে যাওয়ার জন্য খুলে দেবে।

কিন্তু ইউক্রেন বলেছে, রাশিয়া যে সেখানে হামলা চালাবে না, তার প্রতিশ্রুতি দিতে হবে। তবেই বিষয়টি নিয়ে ইউক্রেন ভেবে দেখবে। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার বক্তব্য বিশ্বাসযোগ্য বলে মনে করছে না। তবে খাদ্য সংকট নিয়ে একটু হলেও কূটনৈতিক বরফ গলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইত্তেফাক/টিআর