কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচ।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বকাপে সঠিক পথেই আছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে চায় টাইগারা। দক্ষিণ আফ্রিকার সাথে পুরো ম্যাচেই আঁটোসাঁটো বোলিং করে প্রতিপক্ষকে চাপে রেখেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড ম্যাচের শেষের দিকেও স্বমহিমায় আবির্ভূত হয়েছিলেন বোলাররা।
অন্যদিকে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে তারা পাকিস্তানের কাছে ১৪ রানে হেরেছে। তৃতীয় ম্যাচটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এউইন মরগ্যানের দলের কাছে।
আরো পড়ুন : কংগ্রেসের সভাপতি হতে চান আসলাম
স্থানীয় আবহাওয়া অফিস জানাচ্ছে আজকের ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। গতকালও দিনভর কার্ডিফে বৃষ্টি হয়েছে। কখনো একটানা, আবার কখনো থেমে থেমে। বাধ্য হয়েই দুই দল ম্যাচ পূর্ব অনুশীলন সেরেছে সোফিয়া গার্ডেনসের ইনডোরে।
ইত্তেফাক/ইউবি
