সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জুন) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পঞ্চসারোটিয়া মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম জনতা ব্যাংক সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া শাখার অফিসার পদে কর্মরত ছিলেন।
বেলকুচি উপজেলার শেরনগর এলাকার সিএনজি চালক আব্দুল জলিল বলেন, সকালে বেলকুচি থেকে একটি যাত্রীবাহী সিএনজি সিরাজগঞ্জের কড্ডার দিকে আসছিলো। সিএনজিটি সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পঞ্চসারোটিয়া মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম গুরুতর আহত হয়। আহত অবস্থায় আমি তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জনতা ব্যাংকের ডিজিএম জাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আজুগড়া শাখার অফিসারের মৃত্যু হয়েছে।
