শি'র অন্তর্দৃষ্টি বহনকারী বইয়ের তৃতীয় সংস্করণ প্রকাশ

আপডেট : ১০ জুন ২০২২, ১৮:৩৯

সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তৃতার একটি সংকলনের তৃতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। দেশটির কর্মকর্তা ও সেনাদের সাহায্য করার জন্য এই বই বলে প্রতিবেদনে বলা হয়েছে।  

'শি জিনপিংস অন স্ট্রেংথেনিং দ্য আর্মি অ্যান্ড রিজুভেনেটিং দ্য আর্মি (৩)' শিরোনামের বইটি গত ৭ জুন প্রকাশ করা হয়।    

দেশটির কমিশনের রাজনৈতিক কর্ম বিভাগ বইটির সংকলন ও প্রকাশনার আয়োজন করে। এটি দেশটির সামরিক কাজের বিষয়ে শির অন্তর্দৃষ্টি উপস্থাপন করে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সশস্ত্র বাহিনীকে বইটির সারমর্ম সম্পূর্ণরূপে বোঝার জন্য পড়তে অনুরোধ করা হচ্ছে যাতে সমস্ত সামরিক অফিসার এবং সৈন্যরা পার্টি এবং জনগণের প্রতি অনুগত থাকে। সেইসঙ্গে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার চেষ্টা করে।

বইটির প্রথম অংশ ২০১৭ সালের জুন মাসে এবং দ্বিতীয় অংশটি ২০১৯ সালের অক্টোবরে প্রকাশিত হয়। 

ইত্তেফাক/এসআর