আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার নগর ডৌকাদি গ্রামে ৪০ জন কৃষক একত্র হয়ে একটি আদর্শ বীজতলা তৈরির কাজ শুরু করেছেন। আড়াইহাজার উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির জানান, এই ৪০ জন কৃষক যে বীজতলা তৈরি করছেন তাতে অনেক কৃষক উপকৃত হবে। আড়াইহাজার উপজেলার দুই পৌরসভা ও ১০টি ইউনিয়নে চলছে বীজতলা তৈরির কাজ। বীজতলা তৈরি শেষে শুরু হবে বোরো ধান রোপণের কাজ। উপরের ছবিটি বৃহস্পতিবার নগর ডৌকাদি গ্রাম থেকে তোলা —মাসুম বিল্লাহ
