শরীয়তপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস (১১ জুন) পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১১ জুনের (শনিবার) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যের উদ্যোগে শরীয়তপুর চৌরঙ্গী বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এসময় শরীয়তপুর জেলা, সদর উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এছাড়া দুপুরে বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মসজিদে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
