রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের খেরসন ও মেলিটোপোল শহরের বাসিন্দাদের পাসপোর্ট দেওয়া শুরু করেছে রুশ সরকার।
শনিবার (১১ জুন) বিবিসি রাশিয়ার বার্তাসংস্থা টাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ওই দিন প্রথমবারের মতো খেরসনের ২৩ বাসিন্দার হাতে পাসপোর্ট তুলে দেওয়া হয়।
নিজ ভূখণ্ডে রাশিয়ান নাগরিক বানানোর এ প্রক্রিয়ার নিন্দা জানিয়েছে ইউক্রেন। এদিকে, রুশ প্রেসিডেন্ট এ প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিচ্ছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে খেরসনের হাজারো বাসিন্দা রাশিয়ার পাসপোর্ট পেতে আবেদন করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে রুশ সরকার তাদের পার্সপোর্ট দিয়েছে।
খেরসনে রাশিয়ার নিযুক্ত সামরিক গভর্নর ভলোদিমির সালদো বলেন, খেরসনের স্থানীয় বাসিন্দারা দ্রুত পাসপোর্ট এবং (রাশিয়ান) নাগরিকত্ব পেতে চাচ্ছেন।
