ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য প্রার্থিতার মর্যাদা পাওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা করতে ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন শনিবার (১১ জুন) ইউক্রেন সফর করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
ভন ডার লিয়েন কিয়েভে পৌঁছে টুইট করে বলেছেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে দেশটির পুনর্গঠন এবং ইউরোপীয় পথে ইউক্রেনের অগ্রগতির বিষয়ে যৌথভাবে প্রয়োজনীয় কাজ করব।’
