প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল আজ। নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে রংপুর শিশু নিকেতন স্কুল ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠত্বের এই লড়াই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
দুটি স্কুল প্রথম বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠে এসেছে। তাই ট্রফির রোমাঞ্চ ছুঁয়ে দুই দলকে। জয় ছাড়া বিকল্প ভাবনা নেই দুই শিবিরে। রংপুর শিশু নিকেতন অধিনায়ক সাইখ ইমতিয়াজ শিহাব ও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অধিনায়ক ইশতিয়াক আহমেদ জিহান শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। করোনাকালের আগে সর্বশেষ আসরে ২০১৮-১৯ মৌসুমে কুমিল্লা হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছিল। রানার্সআপ হয়েছিল বগুড়ার পুলিশ লাইনস হাই স্কুল অ্যান্ড কলেজ।
