বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের তৈরি প্রাসাদের নাম কী ?

আপডেট : ০৮ জুন ২০১৯, ১৯:২১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

 

১। ভারতবর্ষের শেষ মোঘল সম্রাট কে ?

ক. বাহাদুর শাহ জাফর   খ. সম্রাট আকবর 

গ. সম্রাট জাহাঙ্গীর      ঘ.  সম্রাট বাবর

২। বাহাদুর শাহ পার্ক কার নামানুসারে করা হয় ?

ক. সম্রাট আকবর       খ. বাহাদুর শাহ দুলাল

গ. বাহাদুর শাহ জাফর   ঘ. সম্রাট জাহাঙ্গীর

৩। বুড়িগঙ্গা নদীর তীরে  অবস্থিত ঢাকার নবাবদের তৈরি প্রাসাদের নাম কী ?

ক. বুড়িগঙ্গা মঞ্জিল      খ. নবাব মঞ্জিল

গ. বাহাদুর মঞ্জিল      ঘ.  আহসান মঞ্জিল

৪। কার্জন হল তৈরি হয় কোন আমলে ?

ক. মোঘল আমলে      খ. পাল আমলে

গ. সেন আমলে ঘ. ইংরেজ আমলে

৫।  অফিস বাড়ি হিসেবে ঢাকার সবচেয়ে সুন্দর ভবন কোনটি ?

ক.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল খ. মহসিন হল

গ. কার্জন হল  ঘ.  সলিমুল্লাহ হল

৬।  কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদের অংশ ?

ক. কলা অনুষদ খ. বিজ্ঞান অনুষদ

গ. আইন অনুষদ ঘ.বাণিজ্য অনুষদ

৭। পুরনো হাইকোর্ট ভবনটি কোন আমলে তৈরি ?

ক. ইংরেজ আমলে      খ. মোঘল আমলে

গ. পাল আমলে ঘ. সেন আমলে

৮। সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল ?

ক.জাহাঙ্গীরনগর খ. সোনারগাঁও

গ. ময়মনসিংহ   ঘ. নদীয়া

৯। ধনী ব্যবসায়ীদের অনেকে  কত শতকে সোনারগাঁয়ের পানাম এলাকাটিকে বসবাসের জন্য বেছে নেন ?

ক. উনিশ শতকে       খ. আঠারো শতকে

গ. সতের শতকে       ঘ. পনের শতকে

১০।  পানামনগরের মূল সড়কের দু-পাশে এখনো সারিবদ্ধভাবে কতগুলো ইমারত টিকে আছে ?

ক. ৫০টি    খ. ৫১ টি   গ. ৫২টি   ঘ. ৫৩টি

উত্তর : ১। ক  ২। গ ৩। ঘ ৪। ঘ  ৫। গ ৬। খ ৭। ক ৮। খ ৯। ক ১০। গ

১১। বাংলাদেশে ইংরেজ শাসনামল কত বছর ছিল ?

ক. প্রায় দুশো বছর      খ. প্রায় তিনশো বছর

গ. প্রায় চারশো বছর    ঘ. প্রায় পাঁচশো বছর

১২। ইংরেজ শাসনামল হলো-

ক.  ১৭৫৬- ১৯৪৭ পর্যন্ত  খ.  ১৭৫৭ - ১৯৪৭ পর্যন্ত

গ. ১৭৫৮-১৯৪৭ পর্যন্ত    ঘ. ১৭৫৭-১৯৪৮পর্যন্ত

১৩। আমাদের কয় দশক  পাকিস্তানি ঔপনিবেশিক  শাসনের অধীনে কাটাতে হয়েছে ?

ক. প্রায় চার দশক     খ. প্রায় তিন দশক

গ. প্রায় দুই দশক      ঘ. প্রায় এক দশক

১৪। ‘প্রত্ন’ শব্দের অর্থ কী ?

ক. নতুন  খ. ভাস্কর্য  গ. শিল্পকর্ম   ঘ. প্রাচীন

১৫। কোন আমলে এ দেশে বেশ কিছু সুদৃশ্য অট্টালিকা ও অন্যান্য প্রত্ননিদর্শন  তৈরি হয়েছিল ?

ক. ইংরেজ আমলে      খ. পাকিস্তানি আমলে

গ. মোঘল আমলে      ঘ. পাল আমলে

 

উত্তর ঃ ১১। ক ১২। খ ১৩। গ ১৪। ঘ ১৫। ক