আরও নিবিড় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

আপডেট : ১৪ জুন ২০২২, ১৭:০১

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার বেলা ২টায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার ৭২ ঘণ্টা সময় পার হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শে পর্যবেক্ষণের সময় আরও বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) বিকেল তিনটার দিকে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা আজ আবার বিকেলে পাঁচটার দিকে বৈঠক করবেন।’ 

উল্লেখ্য, দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে  সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে গুলশানের বাসায় থাকছেন খালেদা জিয়া।

ইত্তেফাক/এএএম