ইউক্রেনে আধুনিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা পাঠানোর আহ্বান জেলেনস্কির

আপডেট : ১৫ জুন ২০২২, ০৯:৫৮

রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনে ‘আরও আধুনিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা’ পাঠাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমাদের দেশে এখনও এই ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে নেই। ইউরোপের কাছ থেকে এখন আমাদের এই ধরনের অস্ত্র প্রয়োজন।’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম টাস।

জেলেনস্কি বলেন, এ ধরনের অস্ত্র সরবরাহে বিলম্ব সমর্থনযোগ্য নয়।

এদিকে, ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী আন্না মালিয়ার মঙ্গলবার (১৪ জুন) বলেছেন, কিয়েভ তার অনুরোধকৃত অস্ত্রের মাত্র ১০ শতাংশ পেয়েছে।

তিনি বলেন, ইউক্রেন প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার কামান ব্যবহার করে। এর বিপরীতে ১০ গুণ বেশি কামান ব্যবহার করে রাশিয়া।

ইত্তেফাক/টিআর