জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকা প্রার্থী রিফাত

আপডেট : ১৫ জুন ২০২২, ১০:৩১

নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরেই নিজের কেন্দ্র ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কেন্দ্রে বুথ কমিয়ে দিলেও আমার মাথা ব্যথা নেই। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। তবে আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।

ইভিএমে ভোট দিয়ে প্রতিক্রিয়ায় রিফাত বলেন, এখন পর্যন্ত চমৎকার পরিবেশ দেখছি। আমি আশাবাদী লোক। নিরাশার ধারে কাছেও যেতে চাই না। সবাইকে বলল, আশাবাদী হোন।

ইত্তেফাক/কেকে