‘ইসির ব্যবহারে’ দুঃখ পেয়েছেন এমপি বাহার

আপডেট : ১৫ জুন ২০২২, ১৩:১১

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচন কমিশনের ব্যবহারে দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন। ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে বুধবার (১৫ জুন) সকাল পৌঁনে ১১টার দিকে ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমপি বাহার বলেন, ‘আমি নির্বাচন কমিশনের (ইসি) ব্যবহারে দুঃখ পেয়েছি।’

 

প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।  

এবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আলোচনার তুঙ্গে বাহাউদ্দিন বাহার। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্থানীয় সরকারের নির্বাচনে প্রচারে অংশ নিতে পারেন না। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে শুধু ভোট দিতেই নির্ধারিত কেন্দ্রে যেতে পারেন।

কিন্তু সংসদ সদস্য বাহার আইন ভেঙে দলীয় প্রার্থী রিফাতের পক্ষে প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে। তাকে সতর্ক করে নির্বাচন কমিশন। তাতে কাজ না হওয়ায় গত বুধবার তাকে এলাকা ছাড়তে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

ইত্তেফাক/এসজেড