মঙ্গলবার পর্যন্ত ২৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন মোট ১১ হাজার ১২০জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৩ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৭ হাজার ৭৩৭ জন।
মঙ্গলবার (১৫ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজ প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হজ প্রতিদিনের বুলেটিনে জানানো হয়, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৭ হাজার ৭৩৭ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। চুক্তি অনুযায়ী এবার হজে সৌদি এয়ারলাইন্স ২৩ হাজার ৫৪৫ জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৯ জন হজযাত্রী বহন করবে।
বুলেটিনে আরও বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যাওয়া প্রথম থেকে সপ্তম ফ্লাইটের সব হজযাত্রীরা এখন মদিনায় অবস্থান করছেন। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় আগত অষ্টম ফ্লাইটের হজযাত্রীরা মঙ্গলবার সকালে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মদিনায় পৌঁছান। হজযাত্রীরা মদিনায় আটদিন অবস্থান করবেন এবং মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় ফিরবেন।
ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজ। আরবি হজ শব্দের অর্থ সংকল্প করা বা ইচ্ছা করা। কুরআনুল কারিমে ১০২ বার হজ শব্দটি উল্লেখ রয়েছে। হজ আর্থিক এবং শারীরিক ইবাদত। তাই আল্লাহ তাআলা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে হজ সম্পাদন করার নির্দেশ দিয়েছেন। প্রতি বছরের একটি নির্দিষ্ট সময়ে হজ অনুষ্ঠিত হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

রাষ্ট্রের খরচে হজের সুযোগ পেলেন যারা
তিন প্রকার হজের বিবরণ