ফল ঘোষণার শেষ পর্যায়ে উত্তেজনা

আপডেট : ১৫ জুন ২০২২, ২১:৩৫

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার (১৫ জুন) রাত ৯ টার দিকে এ উত্তেজনা তৈরি হয়।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু রাত পৌনে ৯টার দিকে উপস্থিত হয়েছেন ফলাফল ঘোষণা কেন্দ্রে। তার সামনেই নৌকা নৌকা বলে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের সমর্থকরা।

ছবি: সংগৃহীত

রাত ৯টা পর্যন্ত ১০১টি কেন্দ্রের ফল ঘোষণা হয়। তাতে ৬২৯ ভোটে এগিয়ে ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।

১০১ কেন্দ্রে মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৪৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী রিফাত পেয়েছেন ৪৭ হাজার ৮৬৩ ভোট।

ইত্তেফাক/এএএম