স্পোর্টস ডেস্ক
প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাচ্ছে জাপান। আগামী ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্ট খেলার জন্য বাছাইপর্বের বাধা অতিক্রম করেছে জাপান দলটি।
শনিবার অলিখিত ফাইনালে জাপানের সানোতে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল নিউ গিনির। তবে পাপুয়া নিউগিনি ম্যাচটি খেলতে রাজি না হওয়ায় বিজয়ী ঘোষণা করা হয় জাপান অনূর্ধ্ব ১৯ দলকে। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলেই নতুন ইতিহাস গড়লো জাপানের ক্রিকেট।
পাপুয়া নিউ গিনির ‘ওয়াক ওভার’-এর কারণটাও ভূতুড়ে। খেলার জন্য তারা যথেষ্ট খেলোয়াড় ছিল না তাদের। ফাইনালের আগে শৃঙ্খলাজনিত ইস্যুতে দল থেকে বহিষ্কার করা হয় ১৪ সদস্যের স্কোয়াডের ১১ ক্রিকেটারকে।
এর আগে পূর্ব-এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাঁচ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে জাপান হারিয়েছে সামোয়া, ভানাতু ও শক্তিশালী ফিজিকে।
