বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, প্রধানমন্ত্রীর জনসভা শিবচরের মাটিতে হওয়ায় আমরা সৌভাগ্যবান এবং তাকে আমরা ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলার কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, আমরা মনে করি যারা পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান দেখবে না তারা অনেক কিছু মিস করবে। তাই ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সকলকে আহ্বান করেন।
কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মানজার হোসেন বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান তোতা, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, শিবচর হেল্প ডেস্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো.তুষার বেপারী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিক মাদবরসহ আরও অনেকেই।
