বামুন্দী-তেঁতুলবাড়িয়া সড়ক সংস্কারের দাবিতে অবরোধ

আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:৪৩

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

গাংনী উপজেলার বামুন্দী-তেঁতুলবাড়িয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসি। শুক্রবার জুমার নামাজের পরপরই বামুন্দী ও দেবীপুর গ্রামে পৃথক মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে সমাজ সেবক আরিফুল ইসলাম, নুর আহমেদ রিন্টু, সাবদার আলী, আরেফিন ইসলামসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সড়কটিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায় স্থানীয়রা।