বৃষ্টিতে সম্পর্ক যেভাবে রোমান্টিক হবে

আপডেট : ১৭ জুন ২০২২, ২০:১৭

দাম্পত্যে যদি টানাপোড়েন চলে তাহলে বৃষ্টি দিনগুলো যেন আর্শীবাদ হয়ে আসে। বৃষ্টির দিনে অন্তত আপনার ফেসবুক, কম্পিউটারসহ অন্যান্য যন্ত্রগুলোকে ছুটি দিয়ে দিন। এমন বাদলা দিনে সঙ্গীকে নিয়ে বৃষ্টিবিলাসে গা ভাসিয়ে দেখুনই না, ঘরে থেকেও কীভাবে দারুণ সময় কাটতে পারেন। 

আড্ডা কথায় নতুন কিছু: ব্যস্ততার জন্য স্বামী-স্ত্রী একে অপরকে হয়তো ঠিকঠাক সময় দিতে পারেন না। বৃষ্টির দিনটাতে যেহেতু খানিকটা আগেই বাড়ি ফিরেছেন তাহলে দুজন পরস্পরকে না হয় একটু বেশি সময় দিলেন। আজ পারলে দুমগ চা বা কফি বানিয়ে স্ত্রীর সামনে উপস্থিত হোন, দেখবেন সে কতটা বিস্মিত হয়। তারপর গরম-গরম চায়ে চুমুক দিতে দিতে মন খুলে গল্প করুন। দেখবেন সম্পর্ক আরও মধুর হচ্ছে। ইচ্ছে করলে সঙ্গীকে নিয়েই বসে পড়তে পারেন দাবা, লুডু, তাস খেলায়।  

দাম্পত্যে যদি টানাপোড়েন চলে তাহলে বৃষ্টি দিনগুলো যেন আর্শীবাদ হয়ে আসে

বই পড়া ও মুভি থিয়েটার: দুজন মিলে একসঙ্গে গল্পের বই পড়তে পারেন। এ সময় অবশ্যই খেয়াল রাখবেন দুজন যেন বিচ্ছিন্ন হয়ে না বসেন। তাহলে কিন্তু দারুণ সময় কাটবে। রাত বাড়তেই ঘরের আধো আলোতে দেখতে পারেন রোমান্টিক কোনো সিনেমা। মুভিটি যেন দুজনেরই পছন্দের হয় সেদিকটায় কিন্তু খেয়াল রাখতে হবে। না হলে সব আয়োজন হয়ে যাবে মাটি।  

এমন বাদলা সন্ধ্যায় সঙ্গীকে নিয়ে বৃষ্টিবিলাসে গা ভাসিয়ে দেখুনই না, কীভাবে দারুণ সময় কাটছে

রান্নায় হোক বৃষ্টি বিলাস: বৃষ্টির দিনে সবাই একটু আগেই বাড়ি ফিরেন। সে সময়টাতে চাইলে নতুন করে সম্পর্ককে ঢেলে সাজাতে পারেন। বৃষ্টির সঙ্গে রোমান্স তো বটেই, আরও যে ব্যাপারটা জুড়ে রয়েছে, তা হলো খাওয়াদাওয়া। রাতের রান্নাটা জমিয়ে করুন। পারলে আজ স্ত্রীকে ছুটি দিয়ে নিজেই রান্না করুন মুখরোচক কোনো রেসিপি। খাওয়ার সময় দারুণ একটা মিউজিক চালিয়ে দিন, মৃদু করে দিন আলো। সঙ্গীর সঙ্গে মুহূর্তগুলো করে তুলুন রোমান্টিক, যেন এই প্রথম দুজন কাছে এসেছেন। তো এমন বৃষ্টির দিনে হয়ে যাক না একটা ক্যান্ডেল লাইট ডিনার!

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন