সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
সাঘাটায় পানির পাম্পের লাইনে সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শনিবার মোনারুল ইসলাম নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। নিহত মোনারুল উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামের মুনছুর রহমানের ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
