তিন পার্বত্য জেলা
রাঙ্গামাটি প্রতিনিধি
পার্বত্য জেলা পরিষদের আওতায় তিন পার্বত্য জেলায় ইউএনডিপি-সিএইচটিডিএফ’র প্রকল্পের সহায়তায় স্থাপিত ২১০টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও বিদ্যালয়গুলোর শিক্ষকদের চাকরি জাতীয়করণের গেজেট প্রকাশ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তিন পার্বত্য জেলার কর্মরত বিদ্যালয়গুলোর শিক্ষকরা। শনিবার দুপুরে রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ইউএনডিপি-সিএইচটিডিবি’র পরিচালিত বিদ্যালয়ের শিক্ষকদের এডহক কমিটি এই সংবাদ সম্মেলন করে। এসময় বক্তব্য রাখেন তিন পার্বত্য জেলার ইউএনডিপি-সিএইচটিডিবি’র পরিচালিত বিদ্যালয়ের শিক্ষকদের এডহক কমিটির আহবায়ক অরুন কুমার তংচঙ্গ্যা, সদস্য সচিব প্রশান্ত ত্রিপুরা, সদস্য উচহাই মারমা ও সুতিল কুমার তংচঙ্গ্যা প্রমুখ।
