সিলেটে বন্যার্তদের পাশে সেনাবাহিনী

আপডেট : ১৯ জুন ২০২২, ০০:৩৯

সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বন্যার্তদের উদ্ধারে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন এলাকায় সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ছবি: আইএসপিআর

পানি থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়ছে সাধারণ মানুষ। এ অবস্থায় বন্যার্তদের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী।

ছবি: আইএসপিআর

পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া, খাদ্য ও পানি সরবরাহ, খাদ্য গোডাউন-পাওয়ার স্টেশন রক্ষা এবং সাধারণ মানুষের চিকিৎসায় সেনারা কাজ করছেন।

ছবি: আইএসপিআর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে বাংলাদেশ সেনবাহিনী।

ছবি: আইএসপিআর

সেনাবাহিনীর পাশাপাশি আজ শনিবার থেকে নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন। 

 

ইত্তেফাক/এএএম