প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাত্

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ০০:২৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাত্ করেছেন বাংলাদেশে যুক্তরাজ্যের  হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে যান ব্লেইক। সিইসি’র সঙ্গে সাক্ষাত্ শেষে দুপুর সোয়া ১২টায় ইসি থেকে বের হয়ে যান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বললেনি তিনি। ধারণা করা হচ্ছে, সিইসি’র সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন তিনি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তবে এবার নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।