নোয়াখালীতে ঈদের দিন নতুন ঘর পেল গৃহহারা শত পরিবার

আপডেট : ০৮ জুন ২০১৯, ২২:০২

নোয়াখালী প্রতিনিধি

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে সদর ও সুবর্ণচর উপজেলায় গৃহহারা শত পরিবার প্রথম ধাপে ঈদের দিন বুধবার ও পরদিন বৃহস্পতিবার সরকারের নির্মাণাধীন নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। ঈদের দিন  নতুন ঘরে পরিবার-পরিজন নিয়ে উঠতে পেরে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন তারা। প্রশাসন সূত্রে জানা যায়, ঈদের দিন সদর উপজেলার ৪৮ পরিবার ও পরদিন সুবর্ণচরের ৫০ পরিবারকে আনুষ্ঠানিকভাবে নতুন ঘরের চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী ও জেলা প্রশাসক তন্ময় দাস। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম ইবনুল হাসানসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা।