ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে দেশটির সেনাবাহিনীর বহু অফিসারের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেন অবশ্য এখনো কোনো মন্তব্য করেনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
রাশিয়ার দাবি করেছে, তারা ইউক্রেনের আরো একটি শহর দখল করেছে।
রবিবার ইউক্রেনের একটি কম্যান্ড পোস্টে রাশিয়া আক্রমণ চালিয়েছে বলে রাশিয়ার সেনার দাবি। তারা জানিয়েছে, ওই সময় কম্যান্ড পোস্টটিতে বৈঠকে বসেছিলেন ইউক্রেনের একাধিক সেনা অফিসার এবং জেনারেল পদমর্যাদার অফিসার।
আক্রমণে তারা সকলেই নিহত হয়েছেন বলে রাশিয়ার দাবি। রবিবার বিবৃতি দিয়ে রাশিয়া জানিয়েছে, অন্তত ৫০ জন জেনারেল এবং অফিসারের মৃত্যু হয়েছে। তবে ইউক্রেন এবিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
