সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীরা।
সোমবার (২০ জুন) সুনামগঞ্জ জেলার ছাতকে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ত্রাণ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। এর আগে সিলেট জেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন তারা।
জানা যায়, ত্রাণ বিতরণের উদ্দেশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তা থেকে অর্থ সংগ্রহ চলছে। এরপর বিভিন্ন বাহিনী ও সংগঠনের সহায়তায় বন্যা দুর্গতদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণ।
শিক্ষার্থীরা জানান, ধাপে ধাপে সকল বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে চান তারা। এছাড়া তারা ত্রাণের জন্য আর্থিক যোগানে ও অন্যান্য ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন।

