সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২২, ১৮:২৫

সিলেটে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী।

এ দিন দুপুর ১টা ২৯ মিনিটে হযরত শাহজালালের (র.) মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। এ সময় তিনি জোহরের নামাজ ও মাজার জিয়ারত করেন। দুপুর ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী মাজার থেকে বের হয়ে যান।

মাজার জিয়ারত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পর শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে বেলা ২টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁকে বহনকারী হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।

ইত্তেফাক/এএএম