মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা এলাকায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের দংশনে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাদেমনসুরে এ ঘটনা ঘটে।
মৃত ওই যুবকের নাম শিপু মিয়া (২৪)। সে ঐ এলাকার মাখন মিয়ার ছেলে।
জানা গেছে, সন্ধ্যায় বাড়ি সংলগ্ন ডোবা পানিতে মাছ ধরতে যান ওই যুবক। রাত ১১টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার সন্ধান করতে গিয়ে তাকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে দ্রুত কুলাউড়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকলিমা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
