নলডাঙ্গায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২২, ১৯:২০

নাটোরের নলডাঙ্গায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম শাজাহান (৪৮)। সে ঐ এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শাহজাহান জমিতে কাজ করার সময় তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে কাজের ব্যাঘাত ঘটায় তিনি বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠু বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এএএম