জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দলের যশোর জেলা শাখার সদস্যসচিব আমিনুর রহমান (৬২) আর নেই। গত ৬ জুন ভোর সাড়ে ৪টায় যশোরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। যশোরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
আমিনুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। এক যৌথ বিবৃতিতে জেপি নেতৃদ্বয় আমিনুর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
