ব্যথা ছাড়াই বোলিং করেছেন তাসকিন

আপডেট : ২২ জুন ২০২২, ০৮:৪৫

কাঁধের চোট কাটিয়ে উঠেছেন তাসকিন আহমেদ। প্রস্তুতি চলছিল ওয়েস্ট ইন্ডিজ সফরের। কিন্তু গত সপ্তাহে নতুন করে কোমরে ব্যথা অনুভব করেছিলেন ডানহাতি এ ফাস্ট বোলার। তবে আশার কথা দ্রুতই সেই ব্যথা কেটে গেছে। তিন দিন বিশ্রামের পর গতকাল মিরপুর স্টেডিয়ামে ব্যথা ছাড়াই বোলিং করেছেন তাসকিন। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে তার যাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই আর।

গতকাল ডানহাতি এ পেসার বলেছেন, বড় কোনো ব্যথা ছিল না। জিম করায় কোমরে ব্যথা লাগছিল। পেশি শক্ত হয়ে পড়েছিল। তাই কিছুদিন বোলিং করেননি। তবে মঙ্গলবার স্বাচ্ছন্দ্যেই বোলিং করেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ জুন মাহমুদউল্লাহ-তাসকিনরা ক্যারিবিয়ানের উদ্দেশ্যে উড়াল দিবেন। উইন্ডিজদের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে যোগ দিবেন তারা। আগামী ২ জুলাই ডমিনিকায় স্বাগতিকদের বিরুদ্ধে প্রথম টি-২০ খেলবে টাইগাররা। তিন ম্যাচের টি-২০ সিরিজের পর সমান সংখ্যক ওয়ানডেও খেলবে দুই দল।

ইত্তেফাক/এমএএম