পদ্মা সেতু উদ্বোধনের জনসভা হবে ৭ মার্চের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসভা: চিফ হুইপ 

আপডেট : ২২ জুন ২০২২, ২০:০৫

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনের জনসভা হবে ৭ মার্চের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসভা। এই জনসভা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদের জনসভা। এই জনসভা আমাদের অহংকারের জনসভা। এই জনসভা প্রেস্টিজের জনসভা। এই জনসভা নতুন প্রজন্মেও কাছে অহংকারের জনসভা। 

বুধবার দুপুরে শিবচর উপজেলা নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর জনসভায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় অতিথিবৃন্দরা স্বেচ্ছাসেবকদের করনীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। 

ছবি: ইত্তেফাক

এর আগে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে  মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন। 

এ সময় তার সঙ্গে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, নাঈম রাজ্জাক এমপি,  বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর সাদেক, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার) প্রমুখ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এএএম