ভারতীয় হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

আপডেট : ০৯ জুন ২০১৯, ০০:৩৮

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস যশোরের বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে যান এবং বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার ইমিগ্রেশনে বাংলাদেশের যাত্রীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভারতের ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে, বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, বেনাপোলের উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের সদস্য সিএন্ডএফ নেতা মতিয়ার রহমান, ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়াসহ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা।