পানির নীচে বুলেট ট্রেন চালু করবে চীন। দেশটির সরকার এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন করেছে। বুলেট ট্রেন বন্দর নগরী নিংবো থেকে ঝৌশান দ্বীপকে সংযুক্ত করবে। ৭৭ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মিত হলে পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। মাত্র ৮০ মিনিটে যাত্রা করা যাবে। এখন বাসে দুই স্থানের মধ্যে চলাচল করতে সাড়ে চার ঘন্টা সময় লাগে। পুরো রুটে সাতটি স্টেশন তৈরি করা হবে। ২০০৫ সালে প্রকল্পটি বাস্তবায়ন করা যাবে কিনা তা নিয়ে পরীক্ষা-নীরিক্ষা শুরু হয়। চলতি মাসে সরকার অনুমোদন দেয়। -এনডিটিভি
