ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান বলেছেন, পশ্চিম তীর দখল করার অধিকার ইসরাইলের আছে। তিনি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, পশ্চিম তীরের কিছু দখল করা ইসরাইলের জন্য বৈধ, তবে সম্পূর্ণ পশ্চিম তীর নয়। এর জবাবে ফিলিস্তিনের শীর্ষ কর্মকর্তা সায়েব এরকাত বলেন, যুক্তরাষ্ট্র ঔপনিবেশিক পরিকল্পনার দিকে যাচ্ছে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর নির্বাহী সদস্য হানান আশরাবি বলেন, চুরিটাকেই বৈধতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। -আল জাজিরা
