রুশ ক্ষেপনাস্ত্র না কিনতে তুরস্ককে আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৯ জুন ২০১৯, ০০:৪১

আগামী জুলাইয়ের মধ্যে তুরস্ককে সিদ্ধান্ত নিতে হবে তারা বিমান বিধ্বংসী রুশ ক্ষেপনাস্ত্র না কি মার্কিন যুদ্ধবিমান কিনবে। এই আল্টিমেটাম দিয়ে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের চিঠি লিখেছেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। তিনি বলেছেন, তুরস্ক দুটিই কিনতে পারবে না। তাদের হয় মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ অথবা রুশ ক্ষেপনাস্ত্র এস-৪০০ কিনতে হবে। যুক্তরাষ্ট্র মনে করে, রুশ ক্ষেপনাস্ত্র ক্রয় ন্যাটোর নীতির সঙ্গে মেলে না। এতে নিরাপত্তায় হুমকি সৃষ্টি করতে পারে। -বিবিসি