সুনামগঞ্জে যুবলীগের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ

আপডেট : ২৩ জুন ২০২২, ২২:৪২

সুনামগঞ্জে আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হাসান খান নিখিল বিশুদ্ধ পানি পাঠানোর উদ্যোগ নেন।

বুধবার (২২ জুন) দুপুরে দুটি ট্রাকে করে ১ লাখ লিটার বিশুদ্ধ পানি সুনামগঞ্জে পৌঁছায়। পানীয় বোতল গ্রহণ করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, যুবলীগ নেতা সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু প্রমুখ।

পরে পানির বোতলগুলো বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করা হয়।

ইত্তেফাক/এসটিএম