বিএম ডিপো বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ২ পরিবারের পাশে মহসিন কলেজ এইচএসসি ৯৭ ব্যাচ

আপডেট : ২৪ জুন ২০২২, ২৩:২৪

সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়ালো সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এইচএসসি ৯৭ ব্যাচ এলামনাই অ্যাসোসিয়েশন। ডিপোতে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এইচএসসি ৯৭ ব্যাচের এলামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার (২৪ জুন) দুই পরিবারের হাতে এসব অর্থ তুলে দেন এলামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে মৃত কুমিরার আবুল হাসেম ও মনসুরাবাদের মো. শাহজাহানের পরিবারের হাত নগদ এক লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।

এছাড়া যারা গুরুতর দগ্ধ ও যাদের অঙ্গহানি ঘটেছে তাদের ওষুধ এবং আনুষঙ্গিক খরচ নির্বাহের জন্য চট্টগ্রাম মেডিকেলের রোগী কল্যাণ সমিতিকে চাহিদার ভিত্তিতে নগদ অর্থ দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ মহসিন কলেজের ৯৭ ব্যাচের এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল ইসলাম জিমি, মহসিন কলেজের শিক্ষার্থী রিনি রায়, নজরুল ইসলাম, আলী হায়দার, বিদ্যুৎ, শামসুজ্জোহা পলাশ, বখতিয়ার, সাইফ, মুরাদ, মামুন, সোহেল প্রমুখ।

ইত্তেফাক/এএইচপি