পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জ বর্ণাঢ্য র‌্যালি

আপডেট : ২৫ জুন ২০২২, ১২:৫৬

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সিরাজগঞ্জে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এসে শেষ হয় ।

অপর দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের এস এস রোডের দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক  সংগঠনসহ সর্ব স্তরের মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি পূর্ব সমাবেশে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহজ্ব আব্দুস সামাদ তালুকদার কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী ড. জান্নাত আরা হেনরী তালুকদার সহ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও  সন্ধ্যায় মুক্তির সোপানে বর্ণিল আতশ বাজির আয়োজন করা হবে। 

ইত্তেফাক/এআই