পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুমিল্লার চান্দিনায় শোভাযাত্রা করে থানা পুলিশ। শনিবার (২৫ জুন) বিকেলে চান্দিনা থানা কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে চান্দিনা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।
এ সময় দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়েজ ইকবালের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহাবুদ্দিন খান, চান্দিনা বাজার ইজারাদার মো. জাহাঙ্গীর আলম, চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম বাহার প্রমুখ।
