টস জিতে ব্যাটিংয়ে ভারত

আপডেট : ০৯ জুন ২০১৯, ১৫:৩০

বিশ্বকাপের ১৪তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। রবিবার লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। 

বিশ্বকাপে ভারতীয় দলটির বিপক্ষে অজিরা মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে জয় এসেছে আটটিতে। অন্যদিকে ভারতের জয় মাত্র তিনটি। 

ভারত একাদশ:

শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ জাদব, যুজবেন্দ্র চাহাল ও জসপ্রিত বুমরাহ। 

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

ইত্তেফাক/জেডএইচ