বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টায় তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের করোনা ভাইরাসের পরীক্ষা করালে আজ তার রিপোর্ট পজিটিভ আসে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল। যদিও তিনি করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছেন।

একদিনে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ১৫ ছাড়ালো