উইকেট না হারিয়েই ১০০ রান ভারতের

আপডেট : ০৯ জুন ২০১৯, ১৭:১৬

বিশ্বকাপের ১৪তম ম্যাচে মুখোমুখি ক্রিকেটে দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। মাঠের লড়াইয়ে নেমে টস জিতে ব্যাট করছে ভারত। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। 

লন্ডনের কেনিংটন ওভালে এই দুই ওপেনারের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে ভারত। রোহিত শর্মা ৪৩ রান করে এখনো ক্রিজে আছেন। আর তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন শিখর ধাওয়ান। তিনি করেছেন ৫৩ রান। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৮ ওভারে বিনা উইকেটে ১০০ রান। 

ভারত একাদশ:

শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ জাদব, যুজবেন্দ্র চাহাল ও জসপ্রিত বুমরাহ।

ইত্তেফাক/জেডএইচ